গতকাল শেষ হয়েছে বিপিএলের এবারের আসরের গ্রুপ পর্বের খেলা। মিরপুরে গতকালের দুটি ম্যাচই হয়েছে লো স্কোরিং। সেখানে রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ হারের পর খুলনার বিদেশি ক্রিকেটার ওয়েন পারনেল অবশ্য মনে করিয়ে দিলেন কম রানেে কথা।
সংবাদ সম্মেলনে পারনেল বলেন, প্রথমত চট্টগ্রামের উইকেট বেশ ভালো ছিল। ব্যাটারদের জন্য ভালো ছিল। অবশ্যই বোলারদের জন্য চ্যালেঞ্জিং ছিল। লোকে টি-টোয়েন্টি ক্রিকেট দেখে হাইস্কোরিং ম্যাচ দেখার জন্য। আমার মনে হয় না কেউ ১৩০-১৪০ রানের ম্যাচ দেখতে চায়।
একজন বোলার হিসেবে বলতে গেলে এটি আমাদের জন্য কঠিন। তবে আমি যদি জানি যে এখানে হাইস্কোরিং ম্যাচ হবে তাহলে আমার জন্য এটি চ্যালেঞ্জিং হবে। দর্শকদের জন্য এবং ব্যাটারদের জন্য বিষয়টি ভালো। বড় রান করার ক্ষেত্রে কীভাবে ইনিংস গড়তে হবে এসব বিষয়গুলো ব্যাটাররা শিখতে পারবে।
পারনেল আরও বলেন, এখানে কিছুটা ভিন্ন ধরনের দক্ষতা নিয়ে আসতে হবে আপনাকে। বেশিরভাগ ব্যাটার এখানে ১০০ এর চেয়ে সামান্য বেশি স্ট্রাইকরেটে ব্যাট করছিল। আগের ম্যাচটাও তো লো স্কোরিং হল। এমন ম্যাচ দেখাটা আসলেই বেশ কঠিন। আমার মনে হয় সবাই হাইস্কোরিং ম্যাচ দেখতে চায়। যেকোনো টুর্নামেন্টে ভালো উইকেট থাকলে সবাই ভালো করার জন্য চাপে থাকে। যখন উইকেট ভালো থাকবে ব্যাটারদের বড় রান করার চাপ থাকবে। বোলাররাও চেষ্টা করবে ব্যাটারদের আটকে রাখার। অনেক সময় বাজে বল করে এমন উইকেটে পার পেয়ে যাওয়া যায়। এটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভালো নয়।
মিরপুরের উইকেট নিয়ে যে অভিযোগ বিদেশি ক্রিকেটারের

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:30 am