কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মরদেহ উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    26-10-2026    12
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম জানান, কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে মোট ৭টি ইউনিট টানা চেষ্টা চালিয়ে দুপুর ২টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন