লেবাননের বিপক্ষে হেরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয় বাংলাদেশের। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আজ মালদ্বীপের বিপক্ষে জিততেই হতো।
কঠিন সমীকরণের ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে ৩-১ গোলে হারালো লাল সবুজের দল। দাপুটে পারফরম্যান্সে ২০ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারালো লাল-সবুজ জার্সিধারীরা।
রোববার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়। খেলার শুরুর ১৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরান রাকিক হোসেন। ৬৭ মিনিটে গোল করে ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন তারিক কাজী। খেলার একিবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শেখ মোরসালিন।
সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচে ভূটানকে হারাতেই হবে বাংলাদেশকে।
মালদ্বীপকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:39 am