দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থেকে ব্রাজিলের বিশ্বকাপ শেষ

  বিশেষ প্রতিনিধি    08-07-2026    25
দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থেকে ব্রাজিলের বিশ্বকাপ শেষ

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে আজ। সেরা আট দলের বাইরে কার কোথায় অবস্থান তাও নির্ধারণ হয়ে গেছে। তাতে করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল। শেষ ষোলোতে তারা নরওয়ের কাছে হেরে বিদায় নেয়। এবার তারা হয়েছে ১১তম। ১৯৬৬ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েও তারা ১১তম হয়েছিল। ১৯৩৪ সালে ১৬ দলের আসরে তারা হয়েছিল ১৪তম।

১৯৯০ সালের পারফরম্যান্সের পুনরাবৃত্তি হয়েছে এবার ব্রাজিলের ভাগ্যে। ওইবার শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় তারা। ওই আসরে তারা নবম হয়েছিল। আর ১৯৩৪ সালে তারা স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে হয়েছিল ১৪তম। সেবার ১৬ দলের আসরে ভিন্ন ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল।

চলতি বিশ্বকাপে চূড়ান্ত র‌্যাঙ্কিংয়ে সব মিলিয়ে ব্রাজিলের অর্জন ১০ পয়েন্ট। তারা গোল করেছে ১০টি, হজম করেছে চারটি। গোল পার্থক্য ৬। প্রথম ম্যাচে তারা মরক্কোর সঙ্গে ড্র করেছিল। গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে তারা হাইতি ও স্কটল্যান্ডকে হারায়। দ্বিতীয় রাউন্ডে তাদের জয় ছিল জাপানের বিপক্ষে। তারপর শেষ ষোলোতে নরওয়ের কাছে হার।

গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ডে ১২ পয়েন্ট নিয়ে মেক্সিকো ৯ নম্বরে। তারা শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে হেরেছে। সুইজারল্যান্ডের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেওয়া কলম্বিয়া ১১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের উপরে। গোলশূন্য স্কোরের পর টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে সুইসরা।

খেলাধুলা-এর আরও খবর

আরও পড়ুন