পেলের মৃত্যুতে শোকে ভাসছে বিশ্ব। ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা গেছেন ব্রাজিলিয়ান লিজেন্ড। তাকে শ্রদ্ধা জানিয়ে বার্তা দিচ্ছেন ফুটবলের তারকারা। বাদ যাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।
ফুটবলের রাজার মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ব্রাজিলের সবার প্রতি আমার গভীর সমবেদনা এবং বিশেষ করে এডসন আরান্তেস দু নাসিমেন্তোর পরিবারের প্রতি। একটি ছোট্ট ‘বিদায়’ শব্দ দিয়ে অবিনশ্বর রাজা পেলেকে হারানোর বেদনা প্রকাশে যথেষ্ট নয়। এই মুহূর্তে গোটা ফুটবল বিশ্ব শেঅকে কাতর।’
রোনালদো আরও লিখেছেন, ‘লাখ লাখ মানুষের অনুপ্রাণিত তিনি, গতকাল, আজ, এমনকি সবসময়। তিনি আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছিলেন তা আমার জন্য ছিল অভাবনীয়। তাকে কখনও ভোলা যাবে না এবং তার স্মৃতি আমরা যারা ফুটবল ভালোবাসি তাদের সবার মাঝে থেকে যাবে চিরকাল। শান্তিতে ঘুমান, রাজা পেলে।’
বিশ্ব মানচিত্রে ফুটবলকে অন্যভাবে তুলে ধরেছিলেন পেলে। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে সুইডেনে প্রথম বিশ্বকাপ জেতেন তিনি। ১৯৬২ সালে জেতেন দ্বিতীয় ট্রফি, যদিও ইনজুরির কারণে বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। ১৯৭০ সালে মেক্সিকোতে ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ জেতেন। বিশ্বকাপ ক্যারিয়ারে তার নামের পাশে গোল ১২টি।
সব মিলিয়ে পেলের গোল ১২৮১টি। আঞ্চলিক ও জাতীয় শিরোপার পাশাপাশি দুটি কোপা লিবার্তাদোরেস, দুটি আন্তঃমহাদেশীয় কাপ, ইউরোপ ও দক্ষিণ আফ্রিকার সেরা দলের মধ্যে দুটি বার্ষিক টুর্নামেন্টের শিরোপা জিতেছেন।
তার স্মৃতি আমাদের সবার মাঝে থাকবে চিরকাল

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 8:10 am