এমপি নজরুলের বিরুদ্ধে সন্দেহের বশে মামলা, বাদীর আপসনামা

  বিশেষ প্রতিনিধি    30-09-2026    5
এমপি নজরুলের বিরুদ্ধে সন্দেহের বশে মামলা, বাদীর আপসনামা

মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে সন্দেহের বশে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয় বলে জানিয়েছেন বাদী এস এম মাসুম বিল্লাহ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে এ বিষয়ে আপসনামা দাখিল করেন মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

এদিন আদালতে তিনি বলেন, আসামি নজরুল ও তার প্রথম স্ত্রীর জামিনে কোনো আপত্তি নেই। শুনানি শেষে বিচারক আসামি মাকসুদার জামিন মঞ্জুর করেছেন। তবে গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।

ঢাকা মহানগর মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামিপক্ষ আজকে জামিনের আবেদন করেছে। এ সময় মামলার বাদী একটি আপসনামা দাখিল করেন। আমরা প্রসিকিউশন পক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। এই ধরনের মামলায় বাদী আদালতে এসে এ ধরনের আপসনামা দেওয়ার সুযোগ নেই। মামলা দায়ের হওয়ার পর সেখানে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দেবেন। আদালত কাকে জামিন দেবেন এবং কেন দেবেন, সেটা আদালতের নিজস্ব এখতিয়ার। বাদীর এ ধরনের দরখাস্তের কোনো আইনগত ভিত্তি নেই। শুনানি শেষে আদালত নারী আসামির বয়স ও অসুস্থতা বিবেচনা করে মাকসুদা বেগমের জামিন দিয়েছেন এবং জি এম নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন।

এই আইনজীবী বলেন, তারা নিকটাত্মীয়। কিন্তু আমরা হলফনামার নাম দেখে বুঝতে পেরেছি, কোনো না কোনোভাবে চাপের মুখেই হলফনামাটি তৈরি করা হয়েছে। আত্মীয়তার বিষয়টি দেখিয়ে বলা হচ্ছে, তাদের প্রতি আমাদের কোনো রাগ বা অভিযোগ নেই। এই বিষয়টি কীভাবে করা হয়েছে, তা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে দেখবেন। কেন এ ধরনের হলফনামা প্রস্তুত করা হয়েছে, সেটিও তদন্তে বেরিয়ে আসবে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন