সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    30-09-2026    6
সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

জানা যায়, ডিবি গুলশান বিভাগের একটি টিম বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে সেগুনবাগিচা-২০ এলাকার ২/এ নম্বর বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে জানা গেছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা একটি মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী এজাহারভুক্ত আসামি। ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর-১৪, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার গোলাম মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম মিসেস হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের দ্বিতীয় গলি এলাকায়। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএস এলাকায় বসবাস করেন।

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় তিনি ৪ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে ডিবি।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন