চ্যালেঞ্জ অবশ্যই, তবে কঠিন হবে না

  বিশেষ প্রতিনিধি    04-11-2025    96
চ্যালেঞ্জ অবশ্যই, তবে কঠিন হবে না

প্রথমবার জাতীয় দলে কোচিং প্যানেলে যুক্ত হলেন মোহাম্মদ আশরাফুল। ঘরের মাটিতে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এই অধিনায়ক। সর্বশেষ এশিয়া কাপের পর থেকেই বাংলাদেশ দলের ব্যাটারদের পারফরম্যান্সের গ্রাফ আরও নিম্নমুখী। ঘরোয়ার পরিচিত কোচ সালাউদ্দিনের কাঁধে দায়িত্ব দিয়েও তেমন সুফল আসেনি। উল্টো ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

গেল কদিন ধরে নতুন ব্যাটিং কোচ নিয়োগ নিয়েও চলছিল তুমুল আলোচনা। অবশেষে সোমবার বোর্ড মিটিং শেষে নতুন ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নাম ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার ছিলেন আশরাফুল, কত দর্শকের আবেগ ভালোবাসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও জাতীয় দলের জার্সিতে শেষটা স্মরণীয় করতে পারেননি। নিয়তির ফেরে আবারও জাতীয় দলে ফিরলেন। তবে ভিন্ন ভূমিকায়।

ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পরই প্রতিবেদক সাকিব শাওনের মুখোমুখি হয়েছিলেন আশরাফুল। জানিয়েছেন নিজের অনুভূতি এবং ক্রিকেট নিয়ে স্বপ্নের কথা। ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ারের কথাও উঠে আসল। জাতীয় দলের কোচ হলেন কেমন লাগছে?

আশরাফুল : আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। এটা তো প্রত্যেকটা কোচের একটা স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে কোচিং করানোর। যেহেতু অনেক দিন ধরে আমি কোচিং লাইনে এসেছি, খেলা ছাড়ার পরে। তো এখন কাজ করতে পারলে অবশ্যই ভালো লাগবে। জাতীয় দলের কোচের পদটা কি দ্রুতই পেয়ে গেলেন মনে হচ্ছে?

আশরাফুল : আমার কাছে কিন্তু এমনটা মনে হয় না যে খুব দ্রুত হয়ে গিয়েছি। আসলে বিষয়টা আমি এভাবে দেখছি না। গতবছর জিএসএলে কাজ করেছি, এ বছরও করলাম রানার্সআপ হয়েছি। গত বছর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলাম। বিপিএলে কাজ করেছি, ঘরোয়াতে করেছি, নারী দলের সঙ্গেও করেছি কাজ। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, অধিনায়কও ছিলাম।

যে কারণে আসলে মনে হয় না যে খুব তাড়াতাড়ি কোচ হয়ে গিয়েছি। একটা প্রসেসের মধ্যেই কিন্তু ছিলাম। আমরা যারা খেলেছি এরপর খেলা ছেড়েছি তারা শুরুতে এমন জায়গায় কাজ করতে পারলে খারাপ হবে না আশা করি।

আপনি বিপিএলসহ নানা পর্যায়ে কোচিং করিয়েছেন। এবার জাতীয় দলের কোচিং প্যানেলে। এমন কিছুর স্বপ্নই দেখতেন নিশ্চয়ই...

আশরাফুল : স্বপ্ন তো অবশ্যই ছিল। যেহেতু কোচিং পেশায় এসেছি ক্রিকেটের সাথে থাকবো, মাঠে থাকবো কাজ করব। এখন সুযোগ পেয়েছি আমার যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করব ক্রিকেটারদের সাথে। যেহেতু আমিও অনেক সময় সফলতা পেয়েছি, অনেক সময় আবার সফলতা পাইনি সেটাও শেয়ার করব। সবশেষ ইংল্যান্ডেও খেলে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ার ছিল সেটার যে অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে চাই কাজ করে।

ব্যাটিং ভরাডুবিতে একটা সংকটকালীন সময় পার করছে জাতীয় দল, চ্যালেঞ্জিং সময়ে দায়িত্বটা নিলেন। চাপ মনে হচ্ছে? আশরাফুল : হ্যাঁ এটা অবশ্যই সত্য। বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না তবে আশা করি অবশ্যই ভালো কিছু হবে সামনে। দলে অনেক এক্সাইটিং ক্রিকেটার কিন্তু রয়েছে। একইসঙ্গে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার রয়েছে। যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আমার (কোচিং) শুরু হবে, সেখানে মুশফিক থাকছে সে ২০ বছর ধরে ক্রিকেট খেলছে। এছাড়া আরও বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। আমার মনে হয় যে চ্যালেঞ্জ অবশ্যই তবে কঠিন হবে না।

ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি মানসিক দিকটিও গুরুত্বপূর্ণ মনে করা হয়। এটা ভাবনায় আছে কি না...

আশরাফুল : হ্যাঁ অবশ্যই। তবে ক্রিকেটারদের মানসিক দিক নিয়ে তো আসলে বেশি কিছু শেখানোর নেই। তারা অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, সেক্ষেত্রে ওদের মানসিকভাবে যতটা ফ্রি রাখা যায় আর কি। কিভাবে ফ্রি মাইন্ডে তারা খেলতে পারে এগুলো নিয়েও আসলে কাজ করতে চাই।

বিসিবি সভাপতির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না দায়িত্ব পাওয়ার আগে বা পরে

আশরাফুল : আসলে এটা নিয়ে এখনও তেমন কোনো আলাপ হয়নি। যখন আলাদাভাবে বসব, বিস্তারিত তখন আসলে বুঝতে পারব।

আয়ারল্যান্ড সিরিজে কেমন আশা করছেন, অনেকদিন পর টেস্ট খেলতে নামছে দল

আশরাফুল : যেহেতু আমাদের এটা হোম কন্ডিশনে খেলা, আশা করি যে কঠিন হওয়া উচিত না আমাদের জন্য। আমরা ডমিনেট করে খেলব ইনশাআল্লাহ। আর দল কি হবে এটা তো আসলে আমার দায়িত্ব না বা আমার রোল না। আমার দায়িত্ব আসলে ব্যাটিং নিয়ে আমি সেটা নিয়ে চিন্তা শুরু করেছি। ওই রোল অনুযায়ী কাজ করার চেষ্টা করব।

নানা কারণেই বাংলাদেশে কোচিং করানো কিছুটা ঝুঁকিও বটে। পরিবারের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন।

খেলাধুলা-এর আরও খবর