সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সাহেবের ইন্তেকাল

  বিশেষ প্রতিনিধি    10-02-2025    207
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সাহেবের ইন্তেকাল

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ,সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জনাব মুহাম্মদ আব্দুর রউফ সাহেবের ইন্তেকালে বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানীত চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

রোববার ( ৯ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের বিকাশে তাঁর আবদান ছিল অপরিসীম । তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। আমরা দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর উপর রহম করুন,তাঁকে ক্ষমা করুন এবং অনন্তকালের দীর্ঘ সফরে আল্লাহ তায়ালা জান্নাতের মেহমান করে নিন।

মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদেরকে মহান রব, ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন আমীন!

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন