অর্থনীতি, সংস্কার ও জনকল্যাণে সরকারের সাফল্য তুলে ধরলেন মাহ্‌দী আমিন

  বিশেষ প্রতিনিধি    19-07-2026    14
অর্থনীতি, সংস্কার ও জনকল্যাণে সরকারের সাফল্য তুলে ধরলেন মাহ্‌দী আমিন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা ও প্রশাসনিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার (১৮ জুলাই) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের ৫ মাসের অগ্রগতি তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

মাহ্‌দী আমিন বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করলেও অল্প সময়েই দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশে নেমে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৫৮ বিলিয়ন ডলারে। গত মার্চ মাসে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। তিনি আরও জানান, সরকারের উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, ৫৫ লাখ পরিবারের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, নারী ও তরুণদের জন্য সহজ শর্তে ঋণ, ফ্রিল্যান্সারদের আইডি কার্ড, স্টার্টআপ তহবিল গঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিশেষ কার্ড চালু।

স্বাস্থ্য খাতে এক লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার—এমনটা জানিয়ে এই মুখপাত্র বলেন, তার মধ্যে শতকরা ৮০ ভাগ নারী। সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, উপজেলা হাসপাতাল উন্নীতকরণ এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ইউনিট গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন