চাঁদপুরের হাজীগঞ্জে তুচ্ছ ঘটনায় মো. সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম হোসেন ওই গ্রামের কবিরাজ বাড়ির মো. আবুল কালাম কালুর ছেলে।
নিহত সেলিমের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ধানের চারা রোপণের সময় কবিরাজ বাড়ির জাহাঙ্গীরের সঙ্গে একই গ্রামের কাজী বাড়ির আজিজ কাজীর বিবাদের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে এদিন সন্ধ্যায় আজিজের বড় ভাই চাঁন মিয়ার সঙ্গে জাহাঙ্গীরের ভাতিজা ও সেলিমের ছেলের মারামারি হয়। বিষয়টি জানার পর ইউপি সদস্য সমাধানের উদ্যোগ নেন।
শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদ মাঠে জাহাঙ্গীরের ছোট ভাই সেলিমকে পিটিয়ে আহত করেন আজিজ কাজীর চাচা আকবর কাজীসহ তাদের পরিবারের লোকজন। এ সময় স্থানীয়রা ও সেলিমের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সেলিমকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করেন এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে সেলিম হোসেনের মৃত্যুর খবর পেয়ে অভিযুক্ত আকবর কাজীসহ তাদের পরিবারের লোকজন ও স্বজনরা বাড়ি থেকে পালিয়ে যান।
চাঁদপুরে তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:26 am