বর্ষায় মেহেরপুরে বেড়েছে সাপের উপদ্রব, প্রাণ গেল স্কুলছাত্রীর

  বিশেষ প্রতিনিধি    15-07-2026    17
বর্ষায় মেহেরপুরে বেড়েছে সাপের উপদ্রব, প্রাণ গেল স্কুলছাত্রীর

মেহেরপুর জেলায় বর্ষা মৌসুম শুরু হতেই বিষধর ও নির্বিষ সাপের উপদ্রব বেড়েছে। জেলার বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, উঠান, ফসলের মাঠ ও বসতবাড়ির আশপাশে প্রায় প্রতিদিনই সাপের দেখা মিলছে। সম্প্রতি বিষধর সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। একই সঙ্গে একাধিক এলাকায় সাপ দেখা যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

গত শনিবার (১১ জুলাই) দিবাগত গভীর রাতে জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে নিজ শয়নকক্ষে বিষধর সাপের কামড়ে জুই (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পাশাপাশি সাপ নিয়ে আতঙ্কও বেড়ে যায়।

একই দিন বিকেলে সাহারবাটী নীলের মাঠে জমিতে সার দিতে গেলে আইলের ওপর থাকা একটি সাপ কৃষক জিয়া উদ্দিনকে কামড়ানোর চেষ্টা করে। তবে তিনি দ্রুত পা সরিয়ে নেওয়ায় অল্পের জন্য রক্ষা পান।

সেদিন রাত প্রায় ১০টার দিকে সাহারবাটী দক্ষিণপাড়ার নুর ইসলামের বাড়িতে একটি সাপ দেখা যায়। পরে স্থানীয়রা সেটিকে মেরে ফেলেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে একই গ্রামের মুকাদ্দেসের বাড়ির উঠানে একটি সাপ ঘোরাফেরা করতে দেখে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সেটিকে মেরে ফেলেন। এদিকে সোমবার গাংনী উপজেলার দেবীপুর এলাকাতেও বাড়ির গেটের সামনে একটি সাপ দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা সেটিও মেরে ফেলেন। পরপর এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

সাহারবাটি গ্রামের বাসিন্দা সুমন আলী বলেন, জুই নামের স্কুল ছাত্রীটি মারা যাওয়ার পর থেকে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতে বাইরে বের হলে হাতে লাইট নিয়ে চলাফেরা করি। ঘরের চারপাশ পরিষ্কার রাখছি, তবুও ভয় কাটছে না। প্রায়ই কোনো না কোনো বাড়িতে সাপ দেখা যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন