রংপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মহানগরীর সাতমাথা চায়না সিনেমা হল-সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে পাভেল এক্সপ্রেস ও একটি মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। আহত হন আরও দুইজন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, কুড়িগ্রামগামী যাত্রীবাহী পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ের ফ্লাইওভারের দক্ষিণে একটি যাত্রীবাহী বাসকে আরেকটি বাস ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ-ছয়জন।
নিহতের নাম আসলাম খান (৪৫), তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জের সামাদ খানের ছেলে।
সাতক্ষীরা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানান বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
রংপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:36 am