রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানাতে পারেননি তিনি।
এ ছাড়া, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্যও দিতে পারেননি তিনি।
তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:43 am