বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরগুনার শহীদ তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। তাদের হাতে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার আমির অধ্যাপক মাও. মো. মহিব্বুল্লাহ হারুন।
আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ অনেক সাধারণ জনতাও শহীদ হয়েছেন। এরমধ্যে বরগুনার ১০ জন শহীদ হয়েছেন। এসব পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে সব পরিবারকেই জামায়াত ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান কর হবে। এরই ধারাবাহিকতায় বরগুনা সদর উপজেলার জাকিরতবক নামক এলাকার মো. বাবুল মিয়া, উরবুনিয়া নামক এলাকার মো. সিরাজুল ইসলাম এবং পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার মো. আবুল বাশারের পরিবারকে নগদ ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান মামুন, জেলা নায়েবে আমির মাওলানা মো. আফজালুর রহমান, পৌর আমির মাওলানা আ. জলিল, সদর উপজেলা আমির মাওলানা মো. নুরুল আমিন, তালতলী উপজেলা আমির মাওলানা মো. শাহ্ জালাল ও জেলা, ছাত্র শিবিরের জেলা সভাপতি আবদুল্লাহ্ মো. সুমন প্রমুখ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকায় বরগুনার মোট ১০ জন শহীদ হন। এ ছাড়াও আহত হয়েছেন ৮৩ জন। যাদের মধ্যে গুরুতর আহত হয়েছিলেন ৬ জন।
ছাত্র আন্দোলনে শহীদ ৩ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:27 am