দেশের প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। একই সঙ্গে তিনি ছাত্র জনতাকে অভিবাদন জানিয়েছেন। বুধবার বিকেলে মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে -বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না- বলে মন্তব্য করেন।
তিনি বলেন, -ছাত্র জনতাকে অভিবাদন! দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশাআল্লাহ।- ওই স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, আমাদের ব্যক্তি ও সমষ্টির -শক্তি- সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যেকোন বহিঃশত্রুকে পর্যুদস্ত করবে।
বিশেষ ধন্যবাদ প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রাপ্য জানিয়ে সরকারের উপদেষ্টা আরো বলেন, ‘আপনারা এ গণ-অভ্যুত্থানের পক্ষে বাঙ্গালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে।’
তিনি বলেন, ‘হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহিদানসহ শহিদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে।’
আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ উপদেষ্টা মাহফুজের

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:27 am