বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যাপক মাহফুজুর রহমানকে আমির, অধ্যাপক নজিবুর রহমানকে নায়েবে আমির ও অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালকে সেক্রেটারি করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরীর মজলিসে শুরার বৈঠক শেষে মহানগর শাখার নবনির্বাচিত আমির এ কমিটির ঘোষণা দেন।
ঘোষিত কমিটির অন্যান্যদের মধ্যে সহকারী সেক্রেটারি হয়েছেন অ্যাডভোকেট শাহ আলম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। উল্লিখিত ছয়জনসহ ১৭ সদস্য বিশিষ্ট মহানগরী সেক্রেটারিয়েট গঠন করা হয়।
এর আগে, গত ১১ অক্টোবর রুকনদের প্রত্যক্ষ ভোটে মহানগরী আমির নির্বাচিত হন অধ্যাপক মাহফুজুর রহমান। যার ফলাফল গত ২৪ অক্টোবর ঢাকা থেকে ঘোষণা দেওয়া হয়। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সারা দেশের মহানগর ও জেলা আমিরদের নাম ঘোষণা দেন। গত ৯ নভেম্বর নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
খুলনা মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:35 am