সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৌ রানী দাস নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ভাঙ্গাডহর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌ এর মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৌ’এর পরিবার জানায়, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন মৌ। তিনি স্থানীয় নারী ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির ধানের গাদায় লুকানো অবস্থায় ঝুলন্ত দেহটি দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
সুনামগঞ্জে নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:34 am