হিলি স্থলবন্দর দিয়ে এলো ভারতীয় নতুন আলু

  বিশেষ প্রতিনিধি    04-10-2024    272
হিলি স্থলবন্দর দিয়ে এলো ভারতীয় নতুন আলু

দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় নতুন আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স সুমাইয়া ইন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নতুন এই আলু আমদানি করেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ভারত থেকে একটি ট্রাকে ২২ মেট্রিকটন নতুন আলু আমদানি করা হয়।

দেশের বাজারে নতুন আলুর চাহিদা থাকায় এসব আলু আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারক সাইফুল ইসলাম।

তিনি বলেন, দেশের বাজারে নতুন আলুর চাহিদা রয়েছে, তাই আমদানি করছি। পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হিসেবে দাম পাবো বলে আশা করছি। নতুন আলু এই প্রথম ভারত থেকে একটি ট্রাকে ২২ মেট্রিকটন আলু আমদানি করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন