মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কিশোরী স্বর্ণা দাশ (১৪) হত্যা ও ভারতীয় সব আগ্রাসনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন পালিত হয়।
শামায়েল আহমদের সঞ্চালনায় শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধি সুমন আহমদ, শাহান আহমদ, জায়েদ আহমদ, শাহ মিসবাহ, তানজিয়া শিশির, জাকারিয়া ইমন, আহবাব আল হামিদী, জুবায়েল আহমদ শুভ, উসমান জাকিসহ অনেকে।
বক্তারা ভারতীয় আগ্রাসন ও সীমান্তে অন্যায়ভাবে হত্যার সমালোচনা করে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধি মীর নিজাম আহমদ, আশরাফ উদ্দিন, জাবেদ রহমান, আলী হোসেন, সজিব আহমদ, আবু হানিফা, ইমাজ আহমদ, আতিকুল ইসলাম, সাবরিনা জেরিন, জেসিকা জেসি, সুমি চৌধুরীসহ শহরের বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা।
সীমান্ত হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:38 am