উপজেলা চেয়ারম্যানদের অনুপস্থিতিতে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন ইউএনও

  বিশেষ প্রতিনিধি    15-08-2024    114
উপজেলা চেয়ারম্যানদের অনুপস্থিতিতে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন ইউএনও

ছাত্র-জনতার আন্দোলনে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে যেসব উপজেলা পরিষদ চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কিংবা যোগাযোগ করেও যাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। ১৪ আগস্ট থেকেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলেও আদেশে জানানো হয়।

এতে জানানো হয়, এতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদের অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়।

এ পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। সেহেতু যে সকল উপজেলা পরিষদগুলোর এই পরিস্থিতি উদ্ধৃত হয়েছে, সে সকল উপজেলা পরিষদের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন