চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আব্দুল্লাহ (৪৫) নামে এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার জোহরপুর ট্যাক বিওপির সীমান্ত পিলার নম্বর ২৩/৭ এস এলাকায় ও ভারতের পিরোজপুর বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।
বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মনির উজ জামানসহ বিজিবির কর্মকর্তারা এবং শিবগঞ্জ থানা পুলিশ। এই সময় ভারতের বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে আব্দুল্লাহর স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ভোর রাতে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে বাংলাদেশি আরও কয়েকজন ব্যক্তি ছিল। তারা অক্ষত অবস্থায় পালিয়ে আসে নিহত আব্দুল্লাহর পরিবারকে জানায়।
সীমান্তে নিহতের ৪ দিন পর আব্দুল্লার মরদেহ ফেরত দিল বিএসএফ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:28 am