বাবা হলেন পরিচালক আলী আব্বাস জাফর

  বিশেষ প্রতিনিধি    26-09-2022    403
বাবা হলেন পরিচালক আলী আব্বাস জাফর

বাবা হলেন বলিউডের জনপ্রিয় সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী আলিসিয়া। এ দম্পতির এটি প্রথম সন্তান। স্ত্রীর প্রেগন্যান্সির সময়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এ খবর জানিয়েছেন ‘সুলতান’খ্যাত এই নির্মাতা। উচ্ছ্বসিত আলী আব্বাস জাফর বলেন, আমরা আমাদের জীবনের সবচেয়ে দামি উপহার পেয়েছি। এই সুন্দর উপহারের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। ২৪ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিটে কন্যা আলিজা জেহরা জাফর আমাদের জীবনে এসেছে। এ খবর প্রকাশ্যে আসার পর বলিউডের একঝাঁক তারকা শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। এ তালিকায় রয়েছেন- ক্যাটরিনা কাইফ, রাকুল প্রীত সিং, টাইগার শ্রফ, রণবীর সিং, আনুশকা শর্মা, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ। ২০২১ সালের জাসুয়ারিতে ভালোবেসে ঘর বাঁধেন আলী আব্বাস ও আলিসিয়া। চলতি বছরের ৩ জানুয়ারি প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন তারা। নির্মাণ ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন আলী আব্বাস জাফর। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’ প্রভৃতি।

বিনোদন-এর আরও খবর

আরও পড়ুন