‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্র দিয়ে তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী বাংলাদেশে এসেছেন। গত ২ ও ৩ অক্টোবর রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ উপস্থিত ছিলেন তিনি। এই বিশেষ অনুষ্ঠানে তার সঙ্গী হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি জমকালো ফ্যাশন শোতে তাদের একসঙ্গে দেখা যায়।
নুসরাত ফারিয়া তার সোশ্যাল মিডিয়ায় ওয়াহাজ আলীর সঙ্গে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দুজনকে একে অপরের পাশে বেশ উজ্জ্বল ও স্টাইলিশ দেখাচ্ছে। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নুসরাত ফারিয়া একটি ঐতিহ্যবাহী জামদানি মোটিফের গভীর বেগুনি রঙের স্ট্রেপলেস লেহেঙ্গা চোলি পরেছেন।
মাথায় ভারী টিকলি, গলায় চওড়া নেকলেস, কানে ঝুমকো আর হাতে সোনালী চুরিতে তাকে লাগছে রাজকীয়। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জামদানির ঐতিহ্য নিয়ে হেঁটেছি, ভালোবাসার মাধ্যমে তুলে ধরেছি আমাদের পরিচয়, আর মনে জমিয়েছি অনন্য স্মৃতি।’
অন্যদিকে, পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওয়াহাজ আলীকে দেখা যায় ডার্ক নেভি ব্লু কালারের ফরমাল স্যুট এবং প্যান্টে, সাথে নেভি ব্লু কালারের শার্ট পরা অবস্থায়। ক্লিন-শেভড ও স্টাইলিশ লুকে তিনি বেশ হ্যান্ডসাম দেখাচ্ছেন, বিশেষ করে তার স্থির ও গম্ভীর ব্যক্তিত্ব মুরতাসিম চরিত্রের কথাই মনে করিয়ে দেয়। ছবিগুলোতে দুজনকে ক্যামেরার সামনে বেশ সাবলীলভাবেই দেখা গেছে।
ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে ভক্ত ও অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই ছবির নিচে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করছেন। কেউ লিখেছেন, ‘পুতুলের মতো লাগছে।’ কেউ বলেছেন, ‘ওয়াও, দেখতে দারুণ লাগছে।’ অনেকে দুজনকে একসাথে দেখে সিনেমা করার প্রস্তাবও দিয়েছেন। একজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘এবার তাহলে ওয়াহাজের সঙ্গে একটা সিনেমা করে ফেলো।’
ওয়াহাজ আলী পাকিস্তানের টেলিভিশন নাটকে একটি জনপ্রিয় নাম। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে তার অভিনয়ে অভিষেক হয়। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’র মতো একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে।
পাকিস্তানি অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া, দুজনের দেখা হলো কোথায়?

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 5, 2026, 4:33 am