মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের অধীন খাসিয়া পুঞ্জি এলাকায় কাজ করতে গিয়ে টিলা ধসে গীতা কাহার (৩০) নামের এক নারী চা-শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের বেকার নারীসহ কয়েকজন শ্রমিক পার্শ্ববর্তী আদমপুর বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজ করতে যান। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি টিলার অংশ ধসে পড়লে মাটিচাপায় গীতা কাহারের মৃত্যু হয়। গীতা কাহার পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শংকর কাহারের মেয়ে। এ সময় গীতার সঙ্গে থাকা একই বাগানের মেঘনাথ বেন বংশী (৪০), রাজেশ গৌড় (২৬) ও প্রদীপ কূমরী (২২) আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এ ব্যাপারে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী বলেন, এরা বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজে ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
মৌলভীবাজারে টিলা ধসে নারী চা-শ্রমিক নিহত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:45 am