গাজীপুরের শ্রীপুরে গুলিতে ফরিদ আহমেদ নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ আহমেদ (২২) উপজেলার উজিলাব গ্রামের মো. মোস্তফার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকার আতাদুল্লাহ’র তিন ছেলে শাকিব (২৪), মারুফ (১৭) ও মাহফুজ (১৯) চাচাতো ভাই টেপিরবাড়ী গ্রামের মুনসুর আলী ইমরানের (২২) ওপর হামলা করে। একপর্যায়ে শাকিব ইমরানকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি ইমরানের গায়ে না লেগে পাশে থাকা ফরিদ আহমেদের বাম কাঁধের নিচে লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নাজমুল হুদা জানান, মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে মৃত অবস্থায় ফরিদকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। আমরা তার দেহে দুটি আঘাতের চিহ্ন পেয়েছি– ঠোঁটের কোনায় ও বাম কাঁধে। তবে তার মৃত্যু গুলিতে হয়েছে কি না তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। আমরা মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করব। পুলিশ যাবতীয় তথ্য নিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুরে গুলিতে যুবক নিহত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:33 am