প্রশান্ত ভার্মার পরিচালনায় ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং—এমন গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন অভিনেতা। এতদিন ধরে যে গুজব শোনা যাচ্ছিল সেটা সম্পূর্ণ মিথ্যা। প্রশান্ত ভার্মার আগামী ছবিতে কাজ করছেন রণবীর। ভারতীয় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রশান্তের টিমের এক সদস্য।
কী জানালেন তিনি?
সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, এটা সম্পূর্ণ ভাবে মিথ্যা যে প্রশান্ত ভার্মা এবং রণবীর সিং আর একসঙ্গে কাজ করছেন না। তাদের মধ্যে কোনও ডিফারেন্স হয়নি। আর সেটার জন্য প্রশান্ত সিনেমাটিক ইউনিভার্স থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং এটাও ভুল।
উল্টো তিনি শ্যুটিং করে দিয়েছেন। হায়দ্রাবাদে চলছে এই ছবির শ্যুটিং। হনুমান জয়ন্তীর দিন উনি ছিলেন। মঙ্গলবার ভোর রাত পর্যন্ত শ্যুটিং চলেছে এই ছবির। রণবীর ইতোমধ্যে বড় অংশের শ্যুটিং করে ফেলেছেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হয়নি।
কী জানা গিয়েছিল আগে?
পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছিল প্রশান্ত ভার্মার এই ছবির নাম হবে রাক্ষস। আর সেখানে রণবীর সিং নাকি কাজ করবে না। ক্রিয়েটিভ ডিফারেন্স থাকার কারণেই নাকি তিনি সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে রণবীর এবং দীপিকার সংসারে নতুন সদস্য আসছে। তাই তিনি তার পরিবারকে সময় দেবেন বলেও নাকি এই ছবি কাজ করতে চাননি।
রাক্ষস ছবির প্রসঙ্গে
রাক্ষস নাকি একটি পিরিয়ড ছবি হবে বলে জানা গেছে। প্রাক স্বাধীনতা যুগের গল্প উঠে আসবে এখানে। সঙ্গে থাকবে মাইথোলজিক্যাল গল্পের ছোঁয়া।
গুজব উড়িয়ে প্রশান্ত ভার্মার ছবিতে রণবীর

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:28 am