নিজের যোগ্যতায় বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। তবে মাত্র ১২ বছর বয়সে কঠিন সময় পার করতে হয়েছে এই অভিনেত্রীকে। ‘নীল ছবির সাইটে’ যোগ হয় তার ছবি। হয়তো বা তারকা-কন্যা হওয়ার খেসারতই দিতে হয় তখন জাহ্নবীকে।
ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে বেড়ে ওঠা জাহ্নবীর। সারা ক্ষণই আলোকচিত্রীদের ক্যামেরার সামনে থাকতেন। এত বড় কিংবদন্তি অভিনেত্রীর মেয়ে হওয়ার সুবাদে বিশেষ কিছু করার আগেই চলে আসেন প্রচারের আলোয়।
মাত্র ১২ বছর বয়সে ওঠা তার একটি ছবি তুলে দেওয়া হয় একটি প্রাপ্তবয়স্কদের ছবির সাইটে। ছবিটি জাহ্নবীর হলেও তাতে কারসাজি করা হয়েছিল বলেই জানান অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। স্কুলে কম্পিউটার ক্লাসে ঢোকা মাত্রই স্ক্রিনে আমার ছবি নিয়ে হাসাহাসি করতে শুরু করে সহপাঠীরা। শরীরে কেন এত লোম, তা নিয়ে ঠাট্টা-তামাশা চলে। তখন থেকে আমাকে যেন অন্য নজরে দেখা শুরু করে সকলে। লোকে এই ‘মর্ফ’ (এক ধরনের অ্যানিমেশন) করা ছবিগুলোকে সত্যি ভাবত। সেটা আমার কাছে যেন আরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
জাহ্নবী জানিয়েছেন, একটা সময় অবধি শরীরের গঠন নিয়ে অস্বস্তি ছিল তাঁর। তবে ধীরে ধীরে সে অস্বস্তি কাটিয়ে ওঠেন তিনি। ক্রমে নিজেকে লাস্যময়ী নায়িকা হিসেবে গড়ে তুলেছেন শ্রীদেবী-কন্যা। এখন যেন তিনি অনেক বেশি সাহসী এবং আত্মবিশ্বাসী।
বয়স তখন মাত্র ১২, যে কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছিল জাহ্নবীকে

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 8:06 am