নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    10-05-2024    186
নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সফরে আজ শুক্রবার সকাল ৭টার পর গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং তা জানিয়েছে।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আওয়ামী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন