টুঙ্গিপাড়া প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের দু’মাসব্যাপী বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৬ জন কর্মকর্তা আজ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করে। সমাধিস্থলে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এসময় পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
আরপিএটিসি, ঢাকার কোর্স সমন্বয়ক সহকারী পরিচালক মায়মুনা বিনতে মাসুদ প্রশিক্ষণার্থীদের সাথে গাইড হিসেবে ছিলেন।
১৯ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে টানা ২১ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য, তথ্য অধিদফতরের ৫ জন, গণযোগাযোগ অধিদপ্তরের ১৮ জন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ৩ জনসহ মোট ২৬ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়া প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের দু’মাসব্যাপী বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৬ জন কর্মকর্তা আজ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করে। সমাধিস্থলে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এসময় পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
আরপিএটিসি, ঢাকার কোর্স সমন্বয়ক সহকারী পরিচালক মায়মুনা বিনতে মাসুদ প্রশিক্ষণার্থীদের সাথে গাইড হিসেবে ছিলেন।
১৯ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে টানা ২১ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য, তথ্য অধিদফতরের ৫ জন, গণযোগাযোগ অধিদপ্তরের ১৮ জন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ৩ জনসহ মোট ২৬ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:28 am