টেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গা সহ আটক ২২

  বিশেষ প্রতিনিধি    22-09-2022    322
টেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গা সহ আটক ২২

টেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ ২২ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাস টার্মিনাল এলাকার জামাল উদ্দিনের বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৫ জন বাংলাদেশী এবং ৭ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং বিজিবি এই যৌথ অভিযান পরিচালনা করে তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশ্বস্ত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এদিকে, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন