সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় সাহেদ আহমদ (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের আলম কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাহেদ উপজেলার পৌর এলাকার রণকেলী নয়া গ্রামের চেরাগ আলীর ছেলে। তিনি সাহেদ টেলিকমের স্বত্বাধিকারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেদ দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ পৌর শহরে বিকাশের ব্যবসা করেন। সম্প্রতি ব্যবসায় বড় ধরনের লোকসান গুণতে হয় তাকে। জমি বিক্রি করেও লোকসান ঘুচাতে পারেননি। এসব নিয়ে পারিবারিক বিরোধও দেখা দেয়।
শনিবার দুপুরে পৌর শহরের আলম কমপ্লেক্সে রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকতে গেলে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঋণে জর্জরিত ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:26 am