কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও অগ্রগতির এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন, গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
উল্লেখ্য, চলতি অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১১টি প্রকল্পের জন্য বরাদ্দের পরিমাণ ১২০২৩৫.০০ লাখ টাকা। মন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত ও যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। প্রকল্প পরিচালকরা প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ড. মো. জহিরুল ইসলাম রোহেল, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহাবুবুর রহমানসহ মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:30 am