হাসিনা ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

  বিশেষ প্রতিনিধি    20-01-2024    183
হাসিনা ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন।

শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল হাসিনা ফাউন্ডেশন। রোববার (১৪ জানুয়ারি) ঢাকার আশুলিয়ার কুন্ডলবাগ গ্রামে হাসিনা ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন হাসিনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবুল বাসার।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে আবুল বাসার বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন