সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়াল থেকে ৬ টি গরু চুরি করে নিয়েছে চোরচক্রের সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতে গরু গুলোকে গোয়ালে বেঁধে রেখে ঘুমাতে যায় তিনি। পরদিন ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠলে দেখা যায় গোয়াল ঘরের দরজার তালা ভাঙা এবং গোয়ালে থাকা আটটি গরুর মধ্যে থেকে একটি বাছুর সহ ৬টি গরু কে বা কারা নিয়ে গেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ কৃষক থানায় এসে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
সিরাজগঞ্জে কৃষকের গোয়াল থেকে ৬টি গরু চুরি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:43 am