‘মির্জা’ সিনেমার শুটিংয়ে টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা হাঁটুতে আঘাত পেয়েছেন- এ সংবাদ আগেই জানিয়েছিলেন তিনি। কিন্তু শত বাধা পেলেও থেমে নেই এ অভিনেতা।
ইনস্টাগ্রামে একটি নতুন ছবি পোস্ট করেছেন অঙ্কুশ। এতে দেখা যাচ্ছে জিমে ঘাম ঝরাচ্ছেন অভিনেতা। এতে নতুন বার্তা দিয়েছেন তিনি। বার্তায় অঙ্কুশ লেখেন, শরীরে চোট লাগতে পারে, কিন্তু মাথায় নয়। জীবনের চাকা তো চলবেই। খুব তাড়াতাড়ি ফ্লোরে ফিরব।
এদিকে আহত হওয়ার পর গত ৩১ ডিসেম্বর নায়ক লিখেছিন, ২০২৪ সালটা মনে হচ্ছে আমার জন্য এরকমই কাটবে। ‘মির্জা’র স্টান্ট করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছি। অসহ্য ব্যথা, কিন্তু তবুও এই বছরটা আমার কাছে বিশেষ জায়গা দখল করে থাকবে।
কারণ চলতি বছরে মির্জাই হতে যাচ্ছে অঙ্কুশের প্রথম সিনেমা। অঙ্কুশ লিখেছেন, এই সিনেমার জন্য আমি নিজের রক্ত এবং ঘাম ঝরাতে রাজি। আপনাদের আশীর্বাদ চাই।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে অঙ্কুশ জানান, কেবল (তার) নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মালাইচাকিতে আঘাত পেয়েছেন। নিজের প্রযোজিত প্রথম সিনেমা, তাই পরিশ্রম করতে বিন্দুমাত্র পিছপা হবেন না তিনি।
চোট নিয়ে যা জানালো অভিনেতা অঙ্কুশ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 11, 2026, 5:35 pm