গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের কাছে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। আল নাসের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হামলা হয়েছে। এতে কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, হামলায় হতাহত বেশ কয়েকজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। রাফাহ অঞ্চলেও এ সময়ে একের পর হামলার শব্দ শোনা গেছে। গাজাবাসীর জন্য এখন কোনো জায়গা নিরাপদ নয়।
গতকাল সন্ধ্যায় বুরেজি ও নুসেইরাত শরণার্থীশিবিরেও একের পর এক বিমান হামলা হয়েছে। খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হতাহতদের মধ্যে বেশ কয়েক শিশু রয়েছে।
মধ্য গাজার মাঘাজি শরণার্থীশিবিরে গত রোববার গভীর রাতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন।
এ ঘটনাকে ‘হত্যাযজ্ঞ’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে এই বিমান হামলাকে ভয়ংকর গণহত্যা ও নতুন যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। এরপর আবার রাতভর হামলার ঘটনা ঘটল।
গাজায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:39 am