যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা গ্রিড লক্ষ্য করে হামলা চালায়, তাহলে লোহিত সাগরের তেল পরিবহনের পথ বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। বৃহস্পতিবার উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
লোহিত সাগরে তেল পরিবহনের পথ বন্ধ করে দিতে হুথিদের দেওয়া ইরানের এই নির্দেশ বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন ও চরম সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ইরানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা এবং এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আঞ্চলিক একটি সূত্র রয়টার্সকে বলেছে, বিষয়টি নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতিনির্ধারক মহলে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি ইরানের মিত্র হুথিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
তেহরানের এই অনুরোধের কথা সম্প্রতি হুথিদের জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে কোনও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন করা হয়নি। তবে এই নির্দেশ ঠিক কীভাবে পাঠানো হয়েছে এবং মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালানোর যে হুমকি দিয়েছিলেন, তার পরপরই এই বার্তা দেওয়া হয়েছে কি না; সে বিষয়ে সূত্রগুলো সুনির্দিষ্ট করে কিছু জানায়নি।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথি গোষ্ঠীর মুখপাত্রের তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
• বাব আল-মান্দেবে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন
হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ইয়েমেনের পাহাড়ি অঞ্চল হোদাইদাহ ও এডেন উপসাগরের মধ্যবর্তী এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব আল-মান্দেব’ প্রণালীর কাছাকাছি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে হুথিরা। ওই পথে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। বর্তমানে তারা ইরানের পক্ষ থেকে কেবল চূড়ান্ত নির্দেশ পাওয়ার অপেক্ষায় রয়েছে।
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:22 am