মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতা মো. আলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড় হাতকোরা গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামশ্বরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম।
আলাল এই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। পেশায় তিনি পোল্টির খামারি ছিলেন। সংসার জীবনে তার স্ত্রীসহ ১৩ বছরের এক ছেলে রয়েছে। তিনি ধামশ্বরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই আলালের পোল্টির খামার ছিল। খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় আলাল। এসময় আশপাশের লোকজন দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:33 am