রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কনটেইনারবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মো. আল-মামুন (৫২) সহকারী থানা নির্বাচন কর্মকর্তা ছিলেন। তিনি উত্তরা কার্যালয়ে বসতেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আল-মামুনের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশি তিল্লিগ্রামে। পরিবার নিয়ে মোহাম্মদপুরের তাজমহল সড়কে ভাড়া বাসায় থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আল–মামুনের ছেলে রিয়াদ আবির বলেন, তার বাবা উত্তরায় অফিস করতেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
গুরুতর আহত অবস্থায় আল–মামুনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। খবর পেয়ে ছেলে রিয়াদ আবির তাঁকে ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে রাত সোয়া ১১টার দিকে চিকিৎসকেরা আল–মামুনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আল–মামুনের মরদেহটি মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় নির্বাচন কর্মকর্তার মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:47 am