সাগর পথে আনা ইয়াবার একটি চালান লুটকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুজনকে লক্ষাধিক ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৪ আগস্ট) ভোরে কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের মাদালিয়া পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কক্সবাজার পৌরসভার নুনিয়ার ছড়া এলাকার মো. হোসেনের ছেলে সৈয়দ উল্লাহ (৪২), একই এলাকার মৃত জমির হোসেন ছেলে আব্দুল গফুর (৪০)। এসময় উদ্ধার করা হয়েছে ১ লাখ ৩ হাজার ইয়াবা।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১২ আগস্ট) ভোরে সৈয়দ উল্লাহ তার নিজস্ব ট্রলারে করে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার পানির কুয়া এলাকায় খালাস করে। এসময় অপর একটি গ্রুপ এসব ইয়াবা লুট করার চেষ্টা চালায়। এতে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় ছুরি ও দেশীয় অস্ত্রের দিয়ে হামলা করে দুদু মিয়া ও মো. রিপন নামে দুজন আহত হন।
‘পরদিন রোববার (১৩ আগস্ট) আহত দুদু মিয়া বাদী হয়ে সৈয়দ উল্লাহকে প্রধান আসামী ও তার অপর ৫ সহযোগীর নাম উল্লেখ করে হত্যাচেষ্টার অভিযোগে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে সৈয়দ উল্লাহ ও আব্দুল গফুরকে গ্রেফতার করে পুলিশ।’
তিনি আরও জানান, নিত্যনতুন কৌশলে মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে মাদকদ্রব্য ইয়াবা। আর এসব ইয়াবা স্থলপথের পাশাপাশি সাগরপথে ও ট্রলারযোগে ছড়িয়ে দিচ্ছে সারাদেশে। তাই নজরদারি বাড়িয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে আরও একটি মামলা করে গ্রেফতার সৈয়দ উল্লাহ ও আব্দুল গফুরকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারে ইয়াবার চালান লুট নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ২

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:43 am