টেকনাফে র‌্যাবের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক-১

  বিশেষ প্রতিনিধি    09-07-2023    288
টেকনাফে র‌্যাবের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক-১

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন(৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারি হলেন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেষখালীয়া পাড়া এলাকার নুরুল হোছনের ছেলে জসিম উদ্দিন(৩৪)।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের হ্নীলা টু পানখালীগামী পাকা রাস্তা উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইজিবাইক (টমটম) গাড়িসহ অবস্থান করছে।

এসব সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে টমটম গাড়ি যোগে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট জসিম উদ্দিন নামে একজন মাদক কারবারি ধৃত হয় এবং র‍্যাব কর্তৃক ইজিবাইক (টমটম) গাড়িটি জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও টমটম গাড়িটি তল্লাশি করে চালকের আসনের নিচে ব্যাটারি বক্সের ভিতর থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই অপর একজন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। ধৃত মাদক কারবারি জানায়, সে এবং পলাতক ব্যক্তি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে। পরবর্তীতে যানবাহন ব্যবহার করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন