টেকনাফ থানাধীন ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (২৪ জুন) সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝিমংখালী পূর্বপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস অভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার একপর্যায়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে অভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল ফোন ও ৮টি সিম উদ্ধার করা হয়।
আটককৃত হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৬নং ওয়ার্ড ঝিমংখালী এলাকার হাফেজ আহম্মদের ছেলে জাহেদ হোসেন (২৮) ও একই এলাকার মৃত কাদের হোসেনের মোঃ নাসির উদ্দিন (২৬)।
ধৃত মাদক কারবারিরা জানায়,তারা পরস্পর যোগসাজশে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফে নিয়ে আসে। পরবর্তীতে আর্থিক লাভের জন্য মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।
এছাড়াও উদ্ধারকৃত মোবাইল ও সিম ব্যবহার করে মাদক ক্রয়-বিক্রয়সহ তারা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছে বলে জানা যায়। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাবের অভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে র্যাবের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-২

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:34 am