সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের রাজকীয় অতিথি হিসেবে হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিব ও সফরসঙ্গীদের নিয়ে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) অবতরণ করেন।
জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি স্বাগত জানান।
এরপর ভিভিআইপি প্রতিনিধি দলকে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র নগরী মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রেসিডেন্ট ও তার স্ত্রী এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যদের হজ পালন করার কথা রয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে মদিনায় যাবেন। ১০ দিন সফর শেষে আগামী ২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ পালনে মক্কায় রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:32 am