চকরিয়ায় রাইফেল ও শর্টগানের কার্তুজসহ বহু মামলার আসামি গ্রেফতার

  বিশেষ প্রতিনিধি    19-06-2023    246
চকরিয়ায় রাইফেল ও শর্টগানের কার্তুজসহ বহু মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনটি মামলার পলাতক আসামি মো.জাহিদুল ইসলাম মিন্টু প্রকাশ মিন্টুইয়াকে গ্রেফতার করেছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এর নেতৃেত্বে থানার এসআই মানিক কুমার ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ডুলাহাজারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব ডুমখালী, রিজার্ভ পাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম স্থানীয় মৃত ছুরত আলমের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজীব চন্দ্র সরকার বলেন, পুলিশের অভিযানে এসময় তার বসতবাড়ি থেকে ৫টি শর্টগানের কার্তুজ, ২টি শর্টগানের খালি কার্তুজ, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং ১ রাউন্ড চায়না রাইফেলের খালি খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আসামি মিন্টুইয়ার বিরুদ্ধে চকরিয়া থানায় তিনটি মামলা রয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন