কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জলিল মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপরে একটি প্রাইভেট কারে পুলিশ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ চালক আজিজুর রহমান প্রকাশ আজিজ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (১১ সেপ্টম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জলিল মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে একটি প্রাইভেট কারসহ চালককে আটক করতে সক্ষম হয়। আটক চালক আজিজুর রহমান প্রকাশ আজিজের দেখানো মতে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি অভিযানিক দল টেকনাফ পৌরসভা এলাকার অলিয়াবাদ সাকিনের জলিল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কারসহ এক চালককে আটক করা হয়। আটক চালক আজিজুর রহমান প্রকাশ আজিজের দেখানো মতে প্রাইভেট কার এর ডান পাশের দরজার নীচের প্যানেল কেটে এক কোটি পঞ্চাশ লক্ষ্য টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক চালক টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড জাঁহালিয়া পাড়া এলাকার অলি আহমদের ছেলে আজিজুর রহমান প্রকাশ আজিজ (২২)।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফে প্রাইভেট কার থেকে ৫০ হাজার ইয়াবাসহ চালক আটক

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:26 am