কক্সবাজারের পেকুয়ায় বউ নিয়ে আলাদা হয়ে যাওয়ায় ছেলের সঙ্গে অভিমান করে ফরিদা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদা বেগম ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ঝগড়াঝাটি দিয়ে ঘটনার দিন সকালে বাবা-মায়ের সঙ্গে রাগ করে আলাদা হয়ে যায় তার ছেলে। এরপর বৃহস্পতিবার ছেলের সাথে অভিমান করে ঘরের খুঁটির সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে
বউ নিয়ে আলাদা হয়ে গেছে ছেলে, অভিমানে মায়ের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 6:27 am