পেকুয়া সদর ইউনিয়নের পেকুয়া বাজারের পশ্চিম পার্শ্বে কামাল চেয়ারম্যান এর রাস্তার মাথা সংলগ্ন এলাকায় চলাচল রাস্তার উপর হতে মাদক বহনকারী ১ জনকে ৩শত পিচ গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
বুধবার (২৪ মে) রাত সাড়ে ৯ টায় গোপন সুত্রে খবর পেয়ে পেকুয়া থানার অভিযানিক দল মোঃজালাল উদ্দিন(৪৩)কে গ্রেফতার করে।
জালাল উদ্দিন কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকার মৃত জামাল উদ্দিনের পুত্র।
পরবর্তীতে এসআই(নিঃ)নাজমুল হক বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় মামলা নং-১৮ রুজু করা হয়।
এবিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার জানান মাদক নির্মূলে পেকুয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পেকুয়ায় ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:27 am