চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্য হিসাবে ১০ দিনের চীন সফরে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক, কক্সবাজারের সন্তান অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব:) ফারুক খান নেতৃত্বে দলের ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল সোমবার ২২ মে রাত ১২টা ১৫ মিনিটে বিমানযোগে চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গেছে। অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা সহ আওয়ামী লীগের প্রতিনিধিদল ১০ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে, প্রতিনিধিদলের অন্যতম সদস্য অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা জানান, তাঁরা চীনের বেইজিং সহ ৫ টি প্রদেশ সফর করবেন। আপাতত ৪ দিনের সফরসূচি চীন থেকে পাঠানো হয়েছে। বাকী দিনগুলোর সফর চীনে গিয়ে তৈরি করা হবে।
এ সফর রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে চীন কমিউনিস্ট পার্টির সাথে দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলোচনা হবে।
সফরের অভিজ্ঞতা থেকে বিশ্বমানের পর্যটন নগরী হিসাবে কক্সবাজারকে সাজাতে এ সফর অনেক কাজে আসবে বলে জানান-অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। চীন সফর সার্বিকভাবে সফল করতে তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
চীন সফরে যাচ্ছেন এড. সিরাজুল মোস্তফা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:28 am