কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বার্মিজ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
রবিবার (৭মে) রাতে বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়েছে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, মাহবুবুর রহমান চৌধুরী ব্যবসায়ী সমাজের জন্য নিরাপদ ব্যক্তি। যে কোনো প্রয়োজনে তাকে আমরা পাশে পেয়েছি। পর্যটন শহরের উন্নয়নের জন্য তার মতো নেতৃত্ব দরকার।
সভায় মাহবুবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, কক্সবাজার পৌরসভাকে স্মার্ট পৌরসভায় রূপান্তর করতে সবার সহযোগিতা এবং ভোট কামনা করেন।
মাহবুবুর রহমান চৌধুরী বলেন, দল-মত-নির্বিশেষে আমি সব মানুষের প্রার্থী। এলাকার স্বার্থ বিবেচনায় আমাকে একবার মেয়র পদে নির্বাচিত করুন। আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করে যাব।
বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, কাউন্সিলর পদপ্রার্থী দিদারুল ইসলাম রুবেল, বেলাল উদ্দিন বেলাল, ছাত্রলীগের সাবেক নেতা ডালিম বড়ুয়া, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী সভাপতি মুছা কলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন খোকন, সহ সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম শাহ আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাহবুবুর রহমান চৌধুরীর জন্য ভোট চাইলেন বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 6:27 am